Posted on 04 December, 2008 :: 00:19:44 
ইতিমধ্যে অনুষ্ঠিত ক্যাম্পের কথা

রিলিফ ইন্টারন্যাশনাল ও বিসিডিজেসি’র  ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ঢাকার অদূরে সাভারে ব্র্যাকের টার্ক এ তিনটি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে এবং প্রতিটি ক্যাম্পের সফলতার পরিপ্রেক্ষিতে বলা যায়, যে ইতিমধ্যে বাংলাদেশের তরুন সমপ্রদায় এবং গনমাধ্যমে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তিনটি ক্যাম্পেই যেসব তরুন শিক্ষার্থীরা অংশগ্রহন করেছে তাদের প্রায় সবাইই সমাজের সব দিক থেকেই পশ্চাদপদশীল জনপদের প্রতিনিধিত্ব করে। আর রিলিফ ইন্টারন্যাশনাল মিডিয়া এ্যাকসেস এন্ড এডুকেশন ফর হিউম্যান রাইটস প্রকল্পের মূল উদ্দেশ্যই হচ্ছে সমাজের সর্বাপেক্ষা সুবিধা বঞ্চিত শ্রেনীর মানুষকে তাদের নিজেদের কথা বলার জন্য মূলধারার গনমাধ্যমে প্রবেশাধিকারের সুযোগ সৃষ্টি করা। এজন্য এই ক্যাম্পের অংশগ্রহনকারী শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে একটি সুষ্ঠু প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। এর প্রথম ধাপ হিসাবে একটি সুস্পষ্ট নীতিমালা সমৃদ্ধ আবেদন পত্র রিলিফ ইন্টারন্যাশনাল এর আওতাভূক্ত স্কুলগুলোতে এবং ইন্টারনেট এ রিলিফের ওয়েবসাইট এ বিতরণ করা হয়। শিক্ষার্থীরা তাদের নিজ নিজ উদ্যোগে নির্দিষ্ট সময়ের ভেতরে এটা সংগ্রহ করে সঠিক ভাবে পূরন করে রিলিফের বাংলাদেশ কার্যালয়ে পাঠায়।এরপর প্রতিটি আবেদন পত্র বিচার বিশ্লেষন করে নিবার্চন করা হয় ক্যাম্পে অংশগ্রহনে যোগ্য শিক্ষার্থীদের। দেশের প্রত্যন্ত- অঞ্চলের,দরিদ্র,সংখ্যালঘু, সুবিধাবঞ্চিত, মেধাবী ও কর্মঠ ছাত্রছাত্রীদের ।এর ফলশ্রুতিতেই গত তিনটি ক্যাম্পেই দেখা গেছে রাজধানীর বাইরের প্রত্যন- অঞ্চলের অসাধারন সব ছাত্রছাত্রীদের সমারোহ। এই ক্যাম্পের আরও একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে ক্যাম্পে অংশগ্রহনকারী শিক্ষার্থী এবং শিক্ষক সকলের আবাসন খাদ্য ও যাতায়াতের পুরো ব্যয়ভার বহন করে রিলিফ ইন্টারন্যাশনাল।       

এরপর আসে ক্যাম্পের মূল কার্যাবলী সম্পর্কে কিছু কথা। আগেই বলা হয়েছে ক্যাম্পের উদ্দেশ্য হচ্ছে, দেশের প্রত্যন্ত অঞ্চলের,দরিদ্র,সংখ্যালঘু, সুবিধাবঞ্চিত, মেধাবী ও কর্মঠ ছাত্রছাত্রীদেরকে মূলধারার গনমাধ্যমে প্রবেশাধিকারের ব্যবস্থা করে দেওয়া,তাই এই ক্যাম্পে মূলত সাংবাদিকতা,গণমাধ্যম এবং মানবাধিকার রক্ষায় এর সম্পর্ক বিষয়গুলোর উপর শিক্ষা দেওয়ার ব্যবস্থা হয়েছে।তিনদিন যাবৎ দেশের বিভিন্ন ধরনের গনমাধ্যমে কর্মরত দক্ষ ও বিখ্যাত ব্যক্তিবর্গ তাদের অভিজ্ঞতা ও তথ্যসমূহ ছাত্রছত্রীদের সামনে অত্যন্ত সুন্দর,সংক্ষিপ্ত ও সুসজ্জিত পাঠ্যসূচী আকারে উপস্থাপন করেছেন। তাদের সরবরাকৃত এই তথ্য এই সব তরুন প্রজন্মকে ভবিৎষ্যতে সাংবাদিকতাকে একটি কার্যকরী পেশা হিসাবে নিতে খুবই উদ্বুদ্ধ করেছে। এছাড়াও প্রতিটি ক্যাম্পেই তত্বীয় এবং ব্যবহারিক জ্ঞানের পাশপাশি শিক্ষার্থীদেরকে বিভিন্ন মিডিয়া হাউস(BTV,ATN Bangla, NTV, The New Age, Daily Prothom Alo ইত্যাদি) ঘুরে দেখানোর ব্যবস্থা করা হয়েছিল । এটিও ঢাকার বাইরে থেকে আসা ছেলেমেয়েদের কাছে একটি বিশেষ স্মরনীয় ঘটনা বলে তারা মন্তব্য করেছে। এসব প্রতিষ্ঠানের গরুত্বপূর্ন সদসদের পক্ষ থেকে আমাদের ক্যাম্পের ভবিষ্যত সাংবাদিকদের অত্যন- আন-রিকতাপূর্ন  অভ্যর্থনা জানানো হয়েছে। যেমন, ১৬ জুলাই ২০০৮, তৃতীয় ক্যাম্পের শেষ পর্বে, প্রথম আলোর ফিচার সম্পাদক, সুমনা শারমিন বা যুগ্ম সম্পাদক  আব্দুল কাইউম তাদের সাথে সরাসার কথা বলেন এবং তাদেরকে পত্রিকা অফিসের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখান। সেই সাথে তাদের অফিসের পক্ষ থেকে বাংলাদেশের উন্নয়ন মূলক একটি রিপোর্ট  ধর্মী বই সব ছাত্রছাত্রীকে উপহার দেন।

 
প্রকল্প
কেস স্টাডি
ইতিমধ্যে অনুষ্ঠিত ক্যাম্পের কথা
যুব সাংবাদিকতা ও মানবাধিকার ক্যাম্প
 
চলমান ঘটনা
 
 
আলোকচিএ

Get the Flash Player to see this player.

 
 
 
 
©2008. Media Access & Human Rights. All rights reserved.