এই প্রকল্পের আওতায় প্রত্যন্ত- অঞ্চলের উপজেলাগুলোকে বাছাই করা হয়েছে যেখানে গণমাধ্যমের উপস্থিতি কম কিন্তু মানবাধিকার লংঘনের মতো ঘটনা ঘটছে। রিলিফ ইন্টারন্যাশনাল এবং BCDJC মিলে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ প্রদানের জন্য উপজেলা পর্যায়ে কারিকুলাম তৈরী করেছে। প্রকল্পটির আওতায় স্থানীয় সাংবাদিকরদের এক বছর মেয়াদী একটি প্রশিক্ষণ দেয়া হয় এবং মূলধারার গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে তাদের সংযোগ করে দেয়া হয়। এর মাধ্যমে তারা দক্ষ প্রতিবেদক হিসেবে তৈরী হয় এবং এভাবে প্রান্তিক ও অবহেলিত এলাকা থেকে মানবাধিকার বিষয়ক প্রতিবেদন তুলে ধরার একটা মাধ্যম সৃষ্টি হয়।