| কেস স্টাডি
আমি সুপ্তা। আমি ওয়্যারলেস ঝাউতলা কলনী হাই স্কুলের দশম শ্রেনীর ছাত্রী। গত জুনের ১৩, ১৪ এবং ১৫ তারিখে আমি রিলিফ ইন্টারন্যাশনাল - বাংলাদেশের আয়োজনে গাজীপুরের ব্র্যাক টার্ক এ অনুষ্ঠিত 'ণঙটঞঐ ঔঙটজঘঅখওঝগ অঘউ ঐটগঅঘ জওএঐঞঝ' ক্যাম্পে অংশগ্রহন করেছিলাম। আমার জন্য এটা ছিল বিরল অভিজ্ঞতা। কারন এর আগে আমার সাংবাদিকতা এবং মানবাধিকার সম্পর্কে সেরকম কোন ধারনাই ছিলনা। এখানে তিন দিনের ক্যাম্পে বাংলাদেশের মিডিয়ার বিভিন্ন সাংবাদিক ও ব্যক্তিত্ব এসে আমাদের সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এর ফলে আমি জানতে পেরেছি, সংবাদ কি, কিভাবে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করেন, কিভাবে একজনের ইন্টারভিউ নিতে হয় ইত্যাদি । সংবাদের পাশাপাশি এখানে আমাদের ব্লগিং সম্পর্কে ও শিক্ষা দেওয়া হয়েছিল যা আমি মনে করি আমার ভবিষ্যত জীবনে কাজে লাগবে। এছাড়া রিলিফের পক্ষ থেকে আমাদের দেশের অন্যতম সেরা দৈনিক সংবাদপত্র প্রথম আলো ও ন্যাশনাল মেমোরিয়াল নিয়ে যাওয়া হয়েছিল। এটাও আমার জন্য খুবই রোমাঞ্চকর ছিল।
ক্যাম্পে সাংবাদিকতার পাশাপাশি আমি মানবাধিকার সম্পর্কেও অনেক কিছু জানতে পেরেছি। আমি এজন্য এধরনের একটা আয়োজন করার জন্য রিলিফ ইন্টারন্যাশনালকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
- গাহিদা জাহান সুপ্তা দশম শ্রেনী (বিজ্ঞান), রোল-০১ ওয়্যারলেস ঝাউতলা কলনী হাই স্কুল, খুলসী, চট্টগ্রাম-৪২০২
২ আমি জীবন দাশগুপ্ত এবং কলকাকলী উচ্চ বিদ্যালয়ে অধ্যযনরত নবম শ্রেনীর একজন ছাত্র । আমি গত ২৩-২৫-০৩-২০০৮ ইং ুজবষরবভ রহঃবৎহধঃরড়হধষচ কর্তৃক আয়োজিত ‘‘ণঙটঞঐ ঔঙটজঘঅখওঝগ অঘউ ঐটগঅঘ জওএঐঞঝ ঈঅগচ ২০০৮'' এ অংশগ্রহনকারী সৌভাগ্যবানদের একজন। সাংবাদিকতা এবং মানবাধিকার সম্পর্কে আয়োজিত এই ক্যাম্পে আমি অনেক কিছই শিখেছি। এই ক্যাম্পকে সফল করার জন্য আমাদের দেশের মিডিয়ার অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ আমাদের কাছে এসে তাদেও অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন। ক্যাম্পে আমরা সাংবাদিকতা, সাংবাদিকতার মূল বিষয়সমূহ, মানবাধকার বিষয়ক সঠিক জ্ঞান, এবং ফটোজার্নালিজমের গুরুত্ব সম্পর্কে অনেক কিছুই শিখেছি। এছাড়াও আমাদের ব্লগিং এর ব্যবহার সম্পর্কে শিখানো হয়েছে যার মাধ্যমে আমরা এখন আমাদের চারপাশের ঘটনা সারা বিশ্বের সামনে তুলে ধরতে পারব। ক্লাশের পরে আমাদের এনটিভি (হঃা) ও দ্য নিউ এজ (ঞযব ঘব িঅমব) পত্রিকার অফিসে ভ্রমন করানো হয়েছিলো যা আমাদেও কাছে এক অন্যরকম অভিজ্ঞতা এনে দিয়েছে। এই ক্যাম্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমানে আমি আমার স্কুলে একটি সাপ্তাহিক পত্রিকা চালুর সিদ্ধান- নিয়েছি।
এই ধরনের একটি সুযোগ আমাকে দেওয়ার জন্য রিলিফ ইন্টারন্যাশনাল- বাংলাদেশের নিকট আমি কৃতজ্ঞ।
- জীবন দাশ গুপ্ত ব-সধরষ-রসলরনধহ@মসধরষ.পড়স
৩ আমি অর্পন শীল। চট্টগ্রামে অবসি'ত কলকাকলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র। আমি গত ১৪ থেকে ১৬ জুলাইএ রিলিফ ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত “মিডিয়া এ্যাকসেস এন্ড এডুকেশন ফর হিউম্যান রাইটস: বাংলাদেশ” ক্যাম্পে অংশগ্রহন এর সুযোগ পাই। এই ক্যাম্পে, আমি অংশগ্রহন করে সাংবাদিকতা এবং মানবাধিকার সম্পর্কে বিভিন্ন সংবাদ ও টিভি-চ্যানেলের সাংবাদিকদের বক্তব্য শুনে অনেক কিছু শিখি। এছাড়া সংবাদ লিখনের কৌশল, সংবাদ উপস'াপনের কৌশল, বিখ্যাত ব্যক্তির সাক্ষাৎকার গ্রহনের কৌশল সম্পর্কে খুব ভালোভাবে ধারনা অর্জন করি । একটা সত্য কথা বলতে গেলে এই ক্যাম্পে অংশগ্রহনের পূর্বে আগে আমার সাংবাদিকতা এবং মানবাধিকার সংরক্ষনে তথ্য প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ততটা ধারনা ছিলনা। কিন', এই ক্যাম্পে অংশগ্রহন করে আগে আমার সাংবাদিকতা এবং মানবাধিকার সংরক্ষনে আমি তথ্য প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সম্পূর্ন জ্ঞান অর্জন করতে সক্ষম হই।আর, তার একটি প্রকৃষ্ট উদাহরন হচ্ছে ব্লগ। তাই, আমার এই জ্ঞানার্জনের জন্য আমি রিলিফ ইন্টারন্যাশনালের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
- অর্পন শীল
|