এ কর্মসূচীটি মূলত সারা বাংলাদেশেই পরিচালিত হচ্ছে। প্রতিবেদন সংশ্লিষ্ট কর্মশালা উপজেলা পর্যায়ে সারাদেশের ছয়টি ভিন্ন-ভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালাগুলোতে বৈচিত্র্য আনয়নের লক্ষ্যে সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্রদেরও অন্তর্ভূক্ত করা হয়েছে। টেলিসেন্টার বিষয়ক কর্মশালাগুলো সারা বাংলাদেশে বিস্তৃত রিলিফ ইন্টারন্যাশনাল-এর টেলিসেন্টারগুলো থেকেই বাছাই করা হয়েছে।
কর্মশালার রূপরেখা এবং উপকরণসমূহ, মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের পাঠপরিকল্পনা, ক্যাম্প কর্মসূচী এর উপাদানসমূহ - রিলিফ ইন্টারন্যাশনাল-এর নিজস্ব ওয়েব সাইট (www.media-humanrights.org) থেকে সংগ্রহ করা যায়। এছাড়া CreativeCommon License এর আওতায় তা WorldWide Web এর মাধ্যমে সারাবিশ্বেই পাওয়া যাচ্ছে। ওয়েব ভিত্তিক সেবাসমূহ এবং উপকরণসমূহ বাংলা ভাষায় স্থানীয়করণের কাজ বাংলাদেশে পরিচালিত হলেও সারাবিশ্ব থেকেই সেগুলো সংগ্রহ করা যায়।