তৃণমূল প্রতিবেদকদের সাথে সংযোগ স্থাপনকারী এই উদ্যোগটি রিলিফ ইন্টারন্যাশনাল ও BCDJC তাদের নিয়মিত কাজের অংশ হিসেবে আরও উপজেলায় সমপ্রসারণ করতে পারে। অংশগ্রহণকারী বিদ্যালয়সমূহের পাঠ্য কর্মসূচীতে সাংবাদিকতার বিষয়টি যুক্ত হয়েছে এবং অন্যান্য বিদ্যালয়ের জন্যও তা অনলাইন অথবা মুদ্রিত উভয় মাধ্যমেই নিশ্চিত করা হয়েছে। তরুণ সাংবাদিকতা এবং মানবাধিকার ক্যাম্পের ভেন্যু অন্যদের জন্য, যারা এ ধরনের প্রোগ্রাম করতে চায়, তাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। টেলিসেন্টার কর্মশালাগুলো রিলিফ ইন্টারন্যাশনাল-এর জন্য একটি নিয়মিত কর্মসূচী হয়ে দাঁড়িয়েছে।
শব্দকোষটি (Lexicon) একবার পাবলিক ডোমেইন-এ অন-র্ভূক্ত হলে এটি অন্যান্য ওয়েবভিত্তিক এবং ডেস্কটপ প্রকল্পগুলোকে বিনা খরচেই স্থানীয় পর্যায়ে ব্যবহারের জন্য উন্মুক্ত করবে। ইতোমধ্যে ব্লগপোর্টালগুলো এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে স্থানীয় পর্যায়ে উন্মুক্ত করা হয়েছে। একবার এ ব্যবস্থা প্রতিস্থাপিত হলে, মোবাইল কিংবা ভয়েস গেটওয়ে পরিচালনার ব্যয় কমে আসবে এবং রিলিফ ইন্টারন্যাশনাল-এর ঢাকাস্থ অফিস এটিকে পরিচালনা করতে পারবে। শিক্ষা উপকরণ এবং প্রযুক্তি CreativeCommon License-এর আওতায় কপি করার জন্য উন্মুক্ত করা হয়েছে।
কর্মশালার রূপরেখা এবং উপকরণসমূহ, মাধ্যমিক বিদ্যালয় পাঠদান পরিকল্পনা, ক্যাম্প কর্মসূচী এর উপাদানসমূহ রিলিফ ইন্টারন্যাশনাল-এর ঢাকাস্থ অফিসের ওয়েব সাইট থেকে সংগ্রহ করা যায়। এছাড়া CreativeCommon License এর আওতায় তা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব-এর মাধ্যমে সারাবিশ্বেই পাওয়া যাচ্ছে। ওয়েবভিত্তিক সেবাসমূহ এবং উপকরণসমূহ বাংলা ভাষায় স্থানীয়করণের কাজ বাংলাদেশে পরিচালিত হলেও সারাবিশ্ব থেকেই সেগুলো সংগ্রহ করা যায়।