Posted on 01 December, 2008 :: 23:22:36 
বাংলাদেশে রিলিফ ইন্টারন্যাশনাল

একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা হিসেবে রিলিফ ইন্টারন্যাশনাল ২০০৩ সাল থেকে বাংলাদেশে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ২০০৩ সালে রিলিফ ইন্টারন্যাশনাল এটির GlobalConnections and Exchange Program কর্মসূচীর আওতায় বাংলাদেশে প্রথম স্কুলভিত্তিক টেলিসেন্টার প্রকল্পের সূচনা করে। প্রকল্পের আওতায় রিলিফ ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ইন্টারনেটযুক্ত টেলিসেন্টার স্থাপন করে যা ছাত্র শিক্ষক, এবং স্থানীয় জনসাধারণের জন্য বৈশ্বিক যোগাযোগ প্রতিষ্ঠা, শিক্ষার নতুন সুযোগ সৃষ্টি এবং প্রশিক্ষণ ও জানার ক্ষেত্রকে উন্মুক্ত করে। এছাড়া অনলাইন এবং অফলাইন প্রকল্পের আওতায় অংশগ্রহণকারী তরুণ-যুবক এবং স্থানীয় জনসাধারণ তথ্য প্রযুক্তি বিষয়ে মূল্যবান দক্ষতা অর্জন করে। স্কুলগুলোর সাথে অংশীদারিত্বের মাধ্যমে বর্তমানে প্রকল্পের আওতায় গাজীপুর, নারায়নগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, জয়পুরহাট, চট্টগ্রাম, যশোর, বাগেরহাট, খুলনা এবং ঢাকা জেলায় মোট ২৭টি টেলিসেন্টার কার্যক্রম চালু রয়েছে। এর মধ্যে দুটি টেলিসেন্টার ঢাকা ও খুলনা অঞ্চলের দুটো মাদ্রাসায় চালু রয়েছে। এছাড়াও প্রকল্পের আওতায় দৃষ্টি-প্রতিবন্ধীদের জন্য ঢাকার একটি শিক্ষা কেন্দ্রে বিশেষায়িত টেলিসেন্টারও স্থাপন করা হয়েছে।

বাংলাদেশে GlobalConnections and Exchange Program -এওর আওতাধীন টেলিসেন্টারগুলো সম্পর্কে আরও জানতে চাইলে লগঅন করুন www.connect-bangladesh.org অথবা ইমেইল করুন infobd@ri.org -এই ঠিকানায়।

বাংলাদেশে পরিচালিত রিলিফ ইন্টারন্যাশনাল-এর অন্যান্য প্রকল্পগুলো হচ্ছে - 'LinkingIndividual Knowledge and Culture', 'Global Learning and Observation to Benefitthe Environment', 'Fostering English Language in Secondary School' এবং 'DisasterManagement and Preparedness Program'

 
আমাদের কথা
বাংলাদেশে রিলিফ ইন্টারন্যাশনাল
 
চলমান ঘটনা
 
 
আলোকচিএ

Get the Flash Player to see this player.

 
 
 
 
©2008. Media Access & Human Rights. All rights reserved.