Posted on 01 December, 2008 :: 23:39:13 
রিলিফ ইন্টারন্যাশনাল

রিলিফ ইন্টারন্যাশনাল একটি আন-র্জাতিক বেসরকারি সংস'া যা বিশ্বের বিভিন্ন দেশে অরক্ষিত জনগোষ্ঠীকে জরুরী ত্রাণ সরবরাহ, পুনর্বাসন, উন্নয়ন সহায়তা এবং বিভিন্ন কর্মসূচীভিত্তিক সেবা দিয়ে থাকে। রিলিফ ইন্টারন্যাশনাল অরাজনৈতিক এবং অসামপ্রদায়িক প্রকৃতি নিয়ে মানবিক দুর্দশা হ্রাস করার কাজে নিবেদিত।

রিলিফ ইন্টারন্যাশনাল ১৯৯১ সালে একটি আন-র্জাতিক ত্রাণ ও পুনর্বাসন সংস'া হিসেবে লস এঞ্জেল্‌স-এ প্রতিষ্ঠিত হয়। এটি টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে দুর্যোগ পরবর্তী তাৎক্ষণিক ব্যবস'া গ্রহণসহ দীর্ঘমেয়াদী ব্যবস'া গ্রহণ করে থাকে। ২০০৪ সালে রিলিফ ইন্টারন্যাশনাল সিলিকন ভ্যালিস' ‘স্কুলস অনলাইন’ নামে আরেকটি অলাভজনক সংস'ার সাথে একীভূত হয়। স্কুল্‌স অনলাইনের লক্ষ্য ছিল বিশ্বব্যাপী শ্রেণীকক্ষে কম্পিউটার প্রযুক্তি এবং ইন্টারনেট ব্যবহার সূচনা করা। একীভূত হওয়ার ফলে রিলিফ ইন্টারন্যাশনাল দরিদ্র জনগোষ্ঠীর জীবিকা-সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্রদান এবং তাদের জন্য সুযোগ সৃষ্টির পরিপূরক কাজ হিসেবে  শিক্ষা ও প্রযুক্তি খাতে তার কার্যক্রম বাড়ানোর সুযোগ পেয়েছে। রিলিফ ইন্টারন্যাশনাল সম্পর্কে বিস-ারিত জানার জন্য এই ওয়েবসাইটটি পরিদর্শন করুন- www.ri.org

২০০২ সালে দীর্ঘমেয়াদী উন্নয়নের অংশ হিসেবে, রিলিফ ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যে একটি স্বতন্ত্র ইউরোপিয়ান সদর দপ্তর RI-UKপ্রতিষ্ঠার মাধ্যমে এর কার্যক্রম বিস-ার করে। RI-UK প্রতিষ্ঠার সুস্পষ্ট লক্ষ্য ছিল ত্রাণ কার্যক্রমকে দীর্ঘমেয়াদী উন্নয়ন, কর্মসূচী এবং এডভোকেসি কার্যক্রমের সাথে সমন্বয় করা।

দক্ষিণ এশিয়ায় রিলিফ ইন্টারন্যাশনাল-এর নেটওয়ার্ক শুরু রয়েছে ১৯৯৮ সাল থেকে। তখন রিলিফ ইন্টারন্যাশনাল সারা ভারত জুড়ে স্কুলসমূহে তার শিক্ষা কর্মসূচী চালু করে। এছাড়া রিলিফ ইন্টারন্যাশনাল এ অঞ্চলে বাংলাদেশ, পাকিস-ান ও শ্রীলংকাতে কাজ করছে। ২০০৩ সালে রিলিফ ইন্টারন্যাশনাল বাংলাদেশে শিক্ষা ও প্রযুক্তি কর্মসূচী চালু করে। বর্তমানে রিলিফ ইন্টারন্যাশনাল দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যএশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের ১৬টি দেশে বিভিন্ন উন্নয়ন কর্মসূচী চালিয়ে যাচ্ছে।

রিলিফ ইন্টারন্যাশনাল সংক্রান- আরও তথ্যের জন্য www.relief-uk.org -এ লগ অন করুন। রিলিফ ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিভিন্ন কর্মসূচী সম্পর্কে জানতে হলে www.connect-bangladesh.org এবং www.media-humanrights.org পরিদর্শন করুন।

 
আমাদের কথা
রিলিফ ইন্টারন্যাশনাল (RI)- সম্র্পকে কিছু কথা
রিলিফ ইন্টারন্যাশনাল
 
চলমান ঘটনা
 
 
আলোকচিএ

Get the Flash Player to see this player.

 
 
 
 
©2008. Media Access & Human Rights. All rights reserved.