প্রকল্পের আওতায় বিদ্যমান জাতীয় পাঠ্যক্রমের (National Curriculum) পরিপূরক হিসেবে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সাংবাদিকতা এবং মানবাধিকার বিষয়ক একটি মডিউল তৈরী করা হয়েছে। মডিউলটি রিলিফ ইন্টারন্যাশনাল-এর সাথে সম্পৃক্ত মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বাস্তবায়ন করা হচ্ছে যার মাধ্যমে মোট ২৭০০ শিক্ষার্থী উপকৃত হচ্ছে। এ প্রক্রিয়ায় ছাত্র-ছাত্রীদেরকে সমাজে সাংবাদিকতার ভূমিকা, বাক স্বাধীনতা, তথ্য অধিকার এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের জবাবদিহিতা প্রভৃতি বিষয়ে ধারণা দেয়া হয়।